১৫ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫৬

শিরোনাম
জামানত ছাড়াই স্টার্টআপে ৫ কোটি টাকা ঋণ দেবে সরকার সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশ গ্রহণ চান স্বরাষ্ট্রমন্ত্রীর বন্যার কারণে পরীক্ষা পেছানোর দাবি রিজভীর ‘রাজাকার’ থেকে ‘ফার্মের মুরগি’, দুই বছর পর আবার ১৪ জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ ‘জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’, বিরোধীদলীয় নেতা ‘ফার্মের মুরগি’ মন্তব্যে ভাইরাল শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ নেই, দাবি শিক্ষামন্ত্রীর

ডিজিটাল যুদ্ধে ইরানের নতুন কৌশল, চাপে যুক্তরাষ্ট্র

ডিজিটাল যুদ্ধে ইরানের নতুন কৌশল, চাপে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ২৩:০৭

মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা, কর্মী ও ঠিকাদারদের অবস্থান শনাক্ত করতে ইরান মোবাইল নেটওয়ার্কে সাইবার নজরদারি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোমিং সিস্টেম ও টেলিযোগাযোগ নেটওয়ার্কের নিরাপত্তাগত দুর্বলতা কাজে লাগিয়ে এ কার্যক্রম চালানো হয়েছে।

প্রতিবেদনটি মোবাইল নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী গবেষণা উদ্যোগ ‘মোবাইল সার্ভেইল্যান্স মনিটর’-এর তথ্য এবং সংশ্লিষ্ট একাধিক সূত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, বিষয়টি সামনে আসার পর মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, মোবাইল রোমিং ব্যবস্থার দুর্বলতা ও স্মার্টফোনের বিজ্ঞাপন প্রযুক্তির ফাঁকফোকর ব্যবহার করে সামরিক সদস্যদের অবস্থান শনাক্ত করা হচ্ছে, যা তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে।

উপসাগরীয় অঞ্চলের কয়েকজন কর্মকর্তা ধারণা করছেন, ইরান বা তাদের মিত্ররা স্থানীয় ও আন্তর্জাতিক মোবাইল অপারেটরদের মধ্যে থাকা রোমিং চুক্তির সুযোগ নিয়ে মার্কিন কর্মীদের গতিবিধি অনুসরণ করছে।

এ ছাড়া এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ফোন ট্র্যাক করতে ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো বাণিজ্যিক বিজ্ঞাপনভিত্তিক ডেটাবেস বা অ্যাড টেক ব্যবহারের সক্ষমতা দেখিয়েছে।

সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সিটিজেন ল্যাবের জ্যেষ্ঠ গবেষক গ্যারি মিলার বলেন, ইরানের কাছে তাৎক্ষণিকভাবে এবং ধারাবাহিকভাবে ব্যক্তির অবস্থান শনাক্ত করার সক্ষমতা রয়েছে।

তিনি জানান, টেলিকম নেটওয়ার্কের এসএস৭ প্রোটোকলের দুর্বলতা ব্যবহার করে অবস্থান শনাক্ত করার সুযোগ রয়েছে। তার মতে, ইরান যদি এই ধরনের প্রযুক্তি ব্যবহার না করে থাকে, তাহলে সেটি বিস্ময়কর হবে।

আরও পড়ুন