অবৈধ অবস্থানকারীদের নিয়ে কঠোর সিদ্ধান্ত সৌদি সরকারের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১২:৪৪
সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে বড় অঙ্কের জরিমানা, কারাদণ্ড এবং দেশ থেকে নির্বাসনের মুখোমুখি হতে হবে।
সোমবার (১৩ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা একটি গুরুতর অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬ লাখ টাকার বেশি।
এ ছাড়া অপরাধীকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। একই সঙ্গে তাকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিসার অপব্যবহার রোধ এবং অনুমোদিত সময়ের বাইরে অবস্থান ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় দেশটির নাগরিক ও বাসিন্দাদের আইন লঙ্ঘনের কোনো ঘটনা চোখে পড়লে তা কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।
এ জন্য ২৪ ঘণ্টার হটলাইন চালু রয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দারা ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য দিতে পারবেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শ্রমবাজার সুরক্ষা এবং আইন লঙ্ঘনের ঘটনা কমিয়ে আনতে এই অভিযান অব্যাহত থাকবে।
এরই অংশ হিসেবে বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে সৌদি সরকার।
আরও পড়ুন
- • জুনে সড়কে প্রাণ গেল ৪৬৩ জনের, মোট দুর্ঘটনা ৫৯০ : যাত্রী কল্যাণ সমিতি
- • কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা নিয়ে দোহায় গেলেন স্পিকার
- • কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০
- • অবৈধ অবস্থানকারীদের নিয়ে কঠোর সিদ্ধান্ত সৌদি সরকারের
- • কমছে বৃষ্টির প্রবণতা, বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস
- • ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা
- • ১ আগস্ট থেকে শিশুদের জন্য ইপিআইতে যুক্ত হচ্ছে টাইফয়েড টিকা
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
