ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৫:৩৩
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার ধারণা অনুযায়ী দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি আর কার্যকর নেই।
ট্রাম্প বলেন, “আমার মনে হয়, এটা (যুদ্ধবিরতি) শেষ হয়ে গেছে।” একই সঙ্গে তিনি জানান, ইরানের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে আগ্রহী নন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে কাজ করা সময়ের অপচয়, কারণ দেশটি মিথ্যা বলে। তবে দুই দেশের আলোচকরা আলোচনা চালিয়ে যেতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। যদিও তার মতে, এসব আলোচনা খুব বেশি ফলপ্রসূ হবে না।
এর আগে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ হামলার শিকার হওয়ার পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান।
তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের শাসকগোষ্ঠীর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ অংশ লঙ্ঘন করেছে।
এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন সামরিক হামলা, ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যুদ্ধবিরতি চুক্তির অংশগুলোকে দুর্বল করে দিয়েছে।
আরাগচি বলেন, ইরান নিজেদের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেবে না। উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিয়েও সতর্কবার্তা দেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর ইরান বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে।
ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে বাহরাইনের সালমান বন্দরে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিও লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে তারা।
তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তে থাকা উত্তেজনায় ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
- • উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৫ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অনলাইন পোর্টাল অন্তর্ভুক্তির দাবি
- • ফিফার বিশেষ আয়োজনে ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে যে ছয় দেশ
- • এ বছর হচ্ছে না সিটি করপোরেশন নির্বাচন, অগ্রাধিকার ইউপি ও পৌরসভা ভোট
- • সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • খামেনির জানাজার সময় ফ্লাইটশূন্য থাকবে তেহরানের আকাশ
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
