২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৬:৩৯
দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৫২ শিশু। এছাড়া নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। সব মিলিয়ে দেশে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৩ হাজার ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে আরও ৭৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ২৭০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭ হাজার ৬২৮ জন।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের মধ্যে হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।
আরও পড়ুন
- • ইউরোপে তাপপ্রবাহে প্রায় ১০ হাজার মৃত্যু, জার্মানিতেই ৫ হাজারের বেশি
- • বিশ্বকাপ ঘিরে সহিংসতা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট
- • ‘জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিল’ গঠন করছে ক্রীড়া মন্ত্রণালয়
- • প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬
- • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক
- • সারা দেশে ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় হরমুজে আটকা ৬ হাজার নাবিক
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
