০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৮:২৮

শিরোনাম
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

ইউরোপে তাপপ্রবাহে প্রায় ১০ হাজার মৃত্যু, জার্মানিতেই ৫ হাজারের বেশি

ইউরোপে তাপপ্রবাহে প্রায় ১০ হাজার মৃত্যু, জার্মানিতেই ৫ হাজারের বেশি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৭:২৯

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে চলতি বছর এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জার্মানিতেই প্রাণ হারিয়েছেন আনুমানিক ৫ হাজার ১২০ জন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে চরম তাপমাত্রার ঘটনা আরও ঘন ঘন ঘটছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার জার্মানির জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট জানায়, চলতি বছরে তাপপ্রবাহজনিত মৃত্যুর বেশির ভাগই জুনের শেষ দিকে ঘটেছে। ওই সময় সাপ্তাহিক গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের অনেক ওপরে ছিল।

সংস্থাটির তথ্য অনুযায়ী, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৪ হাজার ২৭০ জনের বয়স ৭৫ বছর বা তার বেশি। বয়স্ক জনগোষ্ঠীতে নারীর সংখ্যা বেশি হওয়ায় মৃত্যুর সংখ্যাও নারীদের মধ্যে বেশি ছিল।

ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, পশ্চিম ইউরোপে এবার ইতিহাসের সবচেয়ে উষ্ণ জুন মাস রেকর্ড করা হয়েছে। একই সময়ে ফ্রান্স, বেলজিয়াম, স্পেন ও নেদারল্যান্ডসে তাপপ্রবাহের সময় অতিরিক্ত ৪ হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দেশগুলোর জাতীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে একসময় প্রজন্মে একবার দেখা দেওয়া তাপপ্রবাহ এখন প্রায় প্রতিবছরই ঘটছে। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ এখন ইউরোপ। চরম তাপপ্রবাহ মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোকে কার্যকর ‘হিট হেলথ অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন