০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৭:০৮

শিরোনাম
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

৩৯ বছরের মধ্যে সবচেয়ে বড় টাইফুন ২০০ কিমি গতিতে ধেয়ে যাচ্ছে চীনের দিকে

৩৯ বছরের মধ্যে সবচেয়ে বড় টাইফুন ২০০ কিমি গতিতে ধেয়ে যাচ্ছে চীনের দিকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৬:০৫

চীন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগের এই ঘূর্ণিঝড়টি ১৯৮৭ সালের পর অঞ্চলটিতে আঘাত হানতে যাওয়া সবচেয়ে বড় আকারের টাইফুন হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, প্রায় এক হাজার কিলোমিটার বিস্তৃত বাভি উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে শনিবার সন্ধ্যায় পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় তাইওয়ান উপকূলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং প্রায় ২৯ হাজার সেনাকে প্রস্তুত রাখা হয়েছে।

তাইওয়ানের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানী তাইপের আশপাশের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় এক মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের কং-রে টাইফুনের পর এটিই তাইওয়ানে আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে।

এদিকে টাইফুন ‘মায়সাক’-এর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন এই ঝড়ের হুমকিতে পড়েছে চীন। স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, মায়সাকের আঘাতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন এবং এখনো ৯ জন নিখোঁজ রয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। উষ্ণ সমুদ্রপৃষ্ঠ থেকে দীর্ঘ সময় শক্তি সঞ্চয় করায় বাভি স্থলভাগে আঘাত হানার সময়ও অত্যন্ত বিপজ্জনক অবস্থায় থাকতে পারে।

এদিকে জাপানের ওকিনাওয়া অঞ্চলেও প্রবল বাতাস, ভারী বৃষ্টি, ভূমিধস ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের কারণে জাপান এয়ারলাইন্স ও অল নিপ্পন এয়ারওয়েজ মিলিয়ে শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে, এতে প্রায় ১৫ হাজারের বেশি যাত্রী ভোগান্তিতে পড়বেন।

আরও পড়ুন