পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় ২৯ পুলিশ-সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৫:৫৮
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পৃথক সন্ত্রাসী হামলায় ১৮ জন পুলিশ কর্মকর্তা ও ১১ জন সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
বুধবার (৮ জুলাই) এক টেলিভিশন সংবাদ সম্মেলনে সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, সোমবার (৬ জুলাই) থেকে সর্বশেষ হামলাগুলোতে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে।
তিনি বলেন, নিহতদের মধ্যে চারজন বেসামরিক নাগরিকও রয়েছেন। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
সামরিক মুখপাত্র দাবি করেন, এসব হামলার পেছনে ‘অনেক আফগান নাগরিক’ জড়িত ছিল। তিনি বলেন, সন্ত্রাসী, তাদের সহযোগী, আশ্রয়দাতা ও সহায়তাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ১৮ পুলিশ কর্মকর্তার মধ্যে কয়েকজনকে সোমবার অপহরণ করা হয়েছিল। বেলুচিস্তানের জিয়ারত জেলায় মাঙ্গি বাঁধ প্রকল্প পাহারারত অবস্থায় সন্ত্রাসীদের হামলার শিকার হন তারা।
এরপর বুধবার বেলুচিস্তানের একটি মহাসড়কে একটি গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় ১১ সেনাসদস্য নিহত হন বলে জানান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলেও জনসংখ্যার দিক থেকে অন্যতম কম ঘনবসতিপূর্ণ। দীর্ঘদিন ধরে সেখানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে পাকিস্তান সরকার।
খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি বিনিয়োগ প্রকল্প ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তান অভিযোগ করে আসছে, কিছু সশস্ত্র গোষ্ঠী আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন
- • বিশ্বকাপ ঘিরে সহিংসতা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট
- • ‘জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিল’ গঠন করছে ক্রীড়া মন্ত্রণালয়
- • প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬
- • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক
- • সারা দেশে ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় হরমুজে আটকা ৬ হাজার নাবিক
- • ৩৯ বছরের মধ্যে সবচেয়ে বড় টাইফুন ২০০ কিমি গতিতে ধেয়ে যাচ্ছে চীনের দিকে
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
