০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৭:২৪

শিরোনাম
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় হরমুজে আটকা ৬ হাজার নাবিক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় হরমুজে আটকা ৬ হাজার নাবিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৬:১০

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালির আশপাশে প্রায় ৬ হাজার নাবিক আটকা পড়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এ পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজে কর্মরত নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ এনবিসি নিউজকে বলেন, চলমান সংঘাতের কারণে নিরীহ নাবিকরা গুরুতর ঝুঁকির মুখে পড়েছেন। তাঁর ভাষায়, শুধু দায়িত্ব পালন করার কারণে কোনো নাবিকের জীবন ঝুঁকিতে পড়া উচিত নয়।

তিনি আরও বলেন, পরিসংখ্যানের আড়ালে থাকা এসব নাবিক এবং তাঁদের পরিবার সংঘাতের মানবিক মূল্য প্রতিনিয়ত বহন করে চলেছেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন