মাশহাদে পৌঁছেছে খামেনির মরদেহবাহী বিমান, চলছে শেষ প্রস্তুতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৫:২৭
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী বিমান দেশটির পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে পৌঁছেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মরদেহ বহনকারী মাহান এয়ারের বিমানটি অবতরণের পর বিমানবন্দরে চলাচল করছে। মাশহাদই খামেনির জন্মশহর।
এর আগে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসব আয়োজনে লাখো মানুষ অংশ নেন।
খামেনির মৃত্যুর পর গত ছয় দিন ধরে ইরান ও ইরাকজুড়ে শোক কর্মসূচি চলছে। নাজাফ ও কারবালার পর এবার মাশহাদে নিয়ে আসার মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে পৌঁছেছে।
খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি জানিয়েছেন, জীবদ্দশায় খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন তাকে যেন মাশহাদে ইমাম রেজার মাজারের কাছে দাফন করা হয়।
তার সেই ইচ্ছা অনুযায়ীই মাশহাদের ঐতিহাসিক ইমাম রেজা মাজার কমপ্লেক্সে তাকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক
- • সারা দেশে ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় হরমুজে আটকা ৬ হাজার নাবিক
- • ৩৯ বছরের মধ্যে সবচেয়ে বড় টাইফুন ২০০ কিমি গতিতে ধেয়ে যাচ্ছে চীনের দিকে
- • চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল: এডিবি
- • মাথাব্যথায় চা-কফি নয়, স্বস্তি দিতে পারে এক কাপ পুদিনা চা
- • পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় ২৯ পুলিশ-সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে দেশের ১৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
