চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল: এডিবি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৬:০৪
বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিস্থাপকতা বজায় রেখেছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সংস্থাটির প্রকাশিত সর্বশেষ এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) জুলাই ২০২৬ প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ এবং সেবা খাতের স্থিতিশীল প্রবৃদ্ধি দেশের অর্থনীতিকে সহায়তা করছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) প্রকাশিত এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ এবং ২০২৭ অর্থবছরে ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ধারাবাহিক সংস্কার ও সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি দেশের প্রবৃদ্ধির গতি আরও বাড়াতে সহায়তা করবে।
এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের ভারপ্রাপ্ত প্রধান আকিরা মাতসুনাগা বলেন, কঠিন বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও সেবা খাতের ধারাবাহিক কার্যক্রমের কারণে বাংলাদেশের অর্থনীতি স্থিতিস্থাপকতা দেখাচ্ছে।
তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা এবং জ্বালানি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে ধারাবাহিক সংস্কার প্রয়োজন।
এডিবি জানায়, ২০২৬ অর্থবছরে মূল্যস্ফীতি ৯ শতাংশে থাকতে পারে। তবে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির সঙ্গে ২০২৭ অর্থবছরে তা কমে ৮ দশমিক ৮ শতাংশে নামতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যবসা পরিচালনার নিয়ম সহজীকরণ, কর প্রশাসন সংস্কার, সুশাসনের উন্নয়ন এবং রেমিট্যান্সে প্রণোদনা অব্যাহত থাকলে ২০২৭ অর্থবছরে বেসরকারি ভোগব্যয় ও বিনিয়োগ আরও শক্তিশালী হবে।
এডিবির মতে, সেবা খাত আগামী দিনেও বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে চলমান সংস্কার কার্যক্রম ব্যবসার পরিবেশ উন্নত করবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।
সংস্থাটি বলেছে, টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে, প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে এবং বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় ধারাবাহিক নীতিগত সংস্কার ও বিচক্ষণ অর্থনৈতিক ব্যবস্থাপনা জরুরি।
আরও পড়ুন
- • বিশ্বকাপ ঘিরে সহিংসতা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট
- • ‘জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিল’ গঠন করছে ক্রীড়া মন্ত্রণালয়
- • প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬
- • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক
- • সারা দেশে ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় হরমুজে আটকা ৬ হাজার নাবিক
- • ৩৯ বছরের মধ্যে সবচেয়ে বড় টাইফুন ২০০ কিমি গতিতে ধেয়ে যাচ্ছে চীনের দিকে
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
