তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৫:৩০
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন মিসরের রাষ্ট্রদূত।
সাক্ষাতকালে তথ্যমন্ত্রী মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে বর্তমান সরকারের চিন্তাভাবনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলার ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।
মন্ত্রী এ সময় দুই দেশের মধ্যে গণমাধ্যম সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
মিসরের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সুসম্পর্কের কথা তুলে ধরে এ সম্পর্ক আরও জোরদার করতে বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় হরমুজে আটকা ৬ হাজার নাবিক
- • ৩৯ বছরের মধ্যে সবচেয়ে বড় টাইফুন ২০০ কিমি গতিতে ধেয়ে যাচ্ছে চীনের দিকে
- • চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল: এডিবি
- • মাথাব্যথায় চা-কফি নয়, স্বস্তি দিতে পারে এক কাপ পুদিনা চা
- • পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় ২৯ পুলিশ-সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে দেশের ১৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস
- • বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ; আতঙ্কে গ্রামবাসী
- • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
