নতুন উপজেলা পেল তিন জেলা, প্রজ্ঞাপন জারি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১২:৪৭
চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা জেলার তিনটি উপজেলাকে ভাগ করে নতুন তিনটি উপজেলা গঠন করেছে সরকার। নতুন উপজেলাগুলো হলো—চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও এবং কুমিল্লার বাঙ্গরা।
বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব নতুন উপজেলা গঠন করা হয়েছে।
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা। ইউনিয়নগুলো হলো—বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল। নতুন এ উপজেলার বিভিন্ন সরকারি অফিসের জন্য অফিস সেটআপও অনুমোদন করা হয়েছে।
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা। ইউনিয়নগুলো হলো—মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব।
অন্যদিকে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে বাঙ্গরা উপজেলা। ইউনিয়নগুলো হলো—শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) ও টনকী।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন তিন উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অফিস কাঠামো অনুমোদন করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন উপজেলা গঠনের ফলে স্থানীয় জনগণের সরকারি সেবা আরও সহজলভ্য হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়বে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক
- • তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন: আইনমন্ত্রী
- • সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল
- • দখলমুক্ত করে আধুনিক টার্মিনাল হবে সায়েদাবাদ: ডিএসসিসি প্রশাসক
- • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
- • মেহেদিতে প্রেমিকের নাম, সম্পর্ক নিয়ে ফের আলোচনায় জাহ্নবী কাপুর
- • কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনে বিশ্বজুড়ে ১৮ কোটির বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক
- • নতুন উপজেলা পেল তিন জেলা, প্রজ্ঞাপন জারি
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
- • আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
