সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৩:৩৫
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম।
টস শেষে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, “আমরা আগে বোলিং করব। প্রথম ম্যাচে আমাদের বোলাররা ভালো করেছে, বিশেষ করে প্রথম ১০ ওভারে উইকেট নিতে পেরেছিল। একাদশে একটি পরিবর্তন আছে। মুস্তাফিজুর রহমান আজ খেলছেন না।”
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ
ব্রায়ান বেনেট, বেন কারান, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে নাটকীয় জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে। ম্যাচে ৭০ রানে ৮ উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়িয়ে লড়াকু সংগ্রহ গড়ে স্বাগতিকরা।
পরে রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভান্স ও নিউম্যান নিয়ামহুরির দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যদিও নাহিদ রানা ক্যারিয়ারসেরা ছয় উইকেট শিকার করেছিলেন, তবে ব্যাটারদের ব্যর্থতায় হার এড়াতে পারেনি টাইগাররা।
সিরিজে সমতা ফেরাতে আজ ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। অন্যদিকে নতুন অধিনায়ক রিচার্ড এনগারাভার নেতৃত্বে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
আরও পড়ুন
- • উপসাগরীয় আরব দেশগুলোতে হামলার নিন্দা, ইরানকে দায়ী করল মিসর
- • অস্ট্রেলিয়ার সাথে ইউরেনিয়াম রপ্তানি সম্পর্কিত চুক্তি করল ভারত
- • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক
- • তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন: আইনমন্ত্রী
- • সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল
- • দখলমুক্ত করে আধুনিক টার্মিনাল হবে সায়েদাবাদ: ডিএসসিসি প্রশাসক
- • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
- • মেহেদিতে প্রেমিকের নাম, সম্পর্ক নিয়ে ফের আলোচনায় জাহ্নবী কাপুর
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
