০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৫:৪২

শিরোনাম
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন: আইনমন্ত্রী নতুন উপজেলা পেল তিন জেলা, প্রজ্ঞাপন জারি বৈশ্বিক নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ চায় বাংলাদেশ

উপসাগরীয় আরব দেশগুলোতে হামলার নিন্দা, ইরানকে দায়ী করল মিসর

উপসাগরীয় আরব দেশগুলোতে হামলার নিন্দা, ইরানকে দায়ী করল মিসর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৪:৪১

মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইনসহ পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিসর। দেশটি বলেছে, এ ধরনের হামলা সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য অগ্রহণযোগ্য।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার (৮ জুলাই) মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরব দেশগুলোর নিরাপত্তা বিঘ্নিত করে—এমন সব পদক্ষেপ প্রত্যাখ্যানের কথা জানানো হয়। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা কমাতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানায় কায়রো।

বিবৃতিতে কুয়েত ও বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে মিসর। দেশ দুটিের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকির মোকাবিলায় পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা দেশটির জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। তাই এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড নিয়ে তারা গভীর উদ্বিগ্ন।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের ধারাবাহিক হামলার পক্ষে কোনো যৌক্তিক কারণ বা গ্রহণযোগ্য অজুহাত থাকতে পারে না।

আরও পড়ুন