০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩৯

শিরোনাম
বৈশ্বিক নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ চায় বাংলাদেশ আপিল বিভাগের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় থমকে গেল হরমুজ, কমেছে জাহাজ চলাচল

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় থমকে গেল হরমুজ, কমেছে জাহাজ চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১১:১৩

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় দিনের সামরিক হামলার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সামুদ্রিক যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে জাহাজ ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে বড় জাহাজগুলোর চলাচল প্রায় বন্ধ রয়েছে। এই অচলাবস্থার মধ্যে মাত্র একটি মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত সুপারট্যাঙ্কার এবং একটি ইরানি পতাকাবাহী কনটেইনার জাহাজকে পারস্য উপসাগর থেকে বের হতে দেখা গেছে।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, গতকাল হরমুজ প্রণালীর উভয় দিক দিয়ে মাত্র ১৪টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। গত ১৬ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এটিই সবচেয়ে কম জাহাজ চলাচলের রেকর্ড।

এর আগে দুই দেশের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তির পর গত তিন সপ্তাহে প্রতিদিন গড়ে ৩৪টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় জাহাজ মালিক ও পরিচালনাকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি তেল পরিবহন করা হয়। তাই দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক পণ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন