০৮ জুলাই ২০২৬, বুধবার, ২১:২২

শিরোনাম
তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী বিমানযাত্রীদের ভোগান্তি কমাতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ শাটল সেবা চালু

সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব

সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৯:৩৮

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহেরকে এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—ঢাকা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আমান উল্লাহ আমান, লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফউদ্দিন নিজান, গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, ভোলা-২ আসনের মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, নোয়াখালী-১ আসনের এ এম মাহবুবউদ্দিনসহ আরও কয়েকজন সংসদ সদস্য।

এছাড়া চাঁদপুর-২ আসনের মোহাম্মদ জালালউদ্দিন, ময়মনসিংহ-৭ আসনের ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, খুলনা-৪ আসনের এস কে আজিজুল বারি হেলাল, দিনাজপুর-১ আসনের মো. মনজুরুল ইসলাম, নওগাঁ-৩ আসনের মোহাম্মদ ফজলে হুদা, ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন, ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদিন, চুয়াডাঙ্গা-২ আসনের মোহাম্মদ রুহুল আমিন এবং কুড়িগ্রাম-১ আসনের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির প্রধান দায়িত্ব হলো সরকারের বিভিন্ন হিসাব-নিকাশ, ব্যয় এবং আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা তদারকি করা।

চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম জানান, সংবিধান ও সংসদের বিধিবিধান অনুসরণ করেই গুরুত্বপূর্ণ এই কমিটি গঠন করা হয়েছে। স্পিকারের সভাপতিত্বে অধিবেশনে প্রস্তাব অনুমোদনের পর নতুন কমিটির কার্যক্রম শুরু হলো।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন