০৮ জুলাই ২০২৬, বুধবার, ২২:১৭

শিরোনাম
তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী বিমানযাত্রীদের ভোগান্তি কমাতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ শাটল সেবা চালু

ট্রাম্পের 'যুদ্ধবিরতি শেষ' ঘোষণায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ট্রাম্পের 'যুদ্ধবিরতি শেষ' ঘোষণায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ২০:৫৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি কার্যত শেষ বলে ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

বুধবার (৮ জুলাই) ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা শেষ, তবে কূটনৈতিক আলোচনা চলতে দেওয়া হবে।

এর আগে হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালায়।

এ ঘটনার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৮০ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড অনুযায়ী অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৫ ডলারে ওঠে।

এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর তেলের দাম একসময় প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে উঠলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে তা আবার যুদ্ধপূর্ব পর্যায়ে নেমে এসেছিল।

সূত্র : বিবিসি ও আলজাজিরা

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন