০৮ জুলাই ২০২৬, বুধবার, ২৩:০৩

শিরোনাম
তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী বিমানযাত্রীদের ভোগান্তি কমাতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ শাটল সেবা চালু

মেলবোর্ন উৎসবে বাংলাদেশের তিন সিনেমা

মেলবোর্ন উৎসবে বাংলাদেশের তিন সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ২১:৪২

অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’-এর ১৭তম আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। আগামী ১৩ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে ৩১টি ভাষার ৭৫টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দিলুপি’ এবং মাহদে হাসানের ‘বালুর নগরীতে’।

এই বিভাগে বাংলাদেশ ছাড়াও নেপাল, আফগানিস্তান ও শ্রীলঙ্কার চলচ্চিত্র মনোনয়ন পেয়েছে। নেপালের ‘এক মুঠি বাদল’ ও ‘গুডবাই সিস্টারস’, আফগানিস্তানের ‘ইন দ্য রুম’ ও ‘নো গুড মেন’ এবং শ্রীলঙ্কার ‘স্পায়িং স্টারস’ প্রতিযোগিতায় রয়েছে।

এবারের আসরে এই বিভাগে সর্বোচ্চ সংখ্যক চলচ্চিত্র এসেছে বাংলাদেশ থেকে। দেশের সিনেমা সংশ্লিষ্টরা এটিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।

এদিকে উৎসবের বিশেষ আয়োজনে উদযাপন করা হবে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তি। এ আয়োজনে অংশ নিতে মেলবোর্নে পৌঁছেছেন সিনেমাটির অভিনেতা ও প্রযোজক আমির খান। তার সঙ্গে রয়েছেন সদ্য বিবাহিত স্ত্রী গৌরি স্প্র্যাট।

এর আগে চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবেও বাংলাদেশের তিনটি সিনেমা অংশ নিয়েছিল। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ও মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দিলুপি’র পাশাপাশি রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ অংশ নেয় ওই উৎসবে। ‘মাস্টার’ বিগ স্ক্রিন বিভাগে সেরা ছবির পুরস্কার জিতে বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ইতিহাস তৈরি করে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন