০৮ জুলাই ২০২৬, বুধবার, ২২:১৬

শিরোনাম
তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী বিমানযাত্রীদের ভোগান্তি কমাতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ শাটল সেবা চালু

এআই ভুয়া ছবি নিয়ে মুখ খুললেন সেলিম

এআই ভুয়া ছবি নিয়ে মুখ খুললেন সেলিম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ২১:১২

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করে নিজের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপি সংসদ সদস্য শাহদাত হোসেন সেলিম। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি ‘কুচক্রী মহল’ তার বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে দাবি করেছেন তিনি।

বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব অভিযোগ করেন বিএনপির এই নেতা।

স্ট্যাটাসে শাহদাত হোসেন সেলিম বলেন, এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ছড়িয়ে তার সম্মানহানি করার চেষ্টা চলছে। তবে এলাকার সাধারণ মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “এআই (AI) দিয়ে তৈরি ভুয়া ছবি ছড়িয়ে আমার সম্মান নষ্ট করার হাজারও চেষ্টা চলছে। কিন্তু আমি বিশ্বাস করি, আমার এলাকার সাধারণ মানুষ অন্ধ নন—তারা ভালো করেই বোঝেন কোনটা সত্য আর কোনটা সাজানো চক্রান্ত।”

মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে সেলিম বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার জন্য কথা বলায় একটি মহল তার বিরুদ্ধে মিথ্যাচার করছে। তবে এসব চাপে তিনি পিছিয়ে যাবেন না।

তিনি আরও বলেন, রামগঞ্জকে মাদকমুক্ত করতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বিএনপির এই সংসদ সদস্য বলেন, তার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসাই তার প্রত্যাশা।

তিনি বলেন, “আমার লড়াইটা একার লড়াই নয়, এই লড়াই আমাদের সন্তানদের ভবিষ্যতের লড়াই। এই লড়াইয়ে আপনাদের পাশে চাই। কারণ এই যুদ্ধে আমাদের জিততেই হবে।”

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন