০৮ জুলাই ২০২৬, বুধবার, ১৮:৪৫

শিরোনাম
অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী বিমানযাত্রীদের ভোগান্তি কমাতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ শাটল সেবা চালু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু এ বছর হচ্ছে না সিটি করপোরেশন নির্বাচন, অগ্রাধিকার ইউপি ও পৌরসভা ভোট ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়, নিউইয়র্কে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানযাত্রীদের ভোগান্তি কমাতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ শাটল সেবা চালু

বিমানযাত্রীদের ভোগান্তি কমাতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ শাটল সেবা চালু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৬:৪৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিনামূল্যের শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অর্থায়নে পরিচালিত এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

বেবিচকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং বেবিচকের নির্দেশনা ও তত্ত্বাবধানে এই ফ্রি শাটল সার্ভিস চালু করা হয়েছে।

প্রাথমিকভাবে বাসগুলো বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে।

এই সেবার মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোর মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে দ্রুত ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন।

বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এ উদ্যোগ বড় সুবিধা তৈরি করবে বলে জানিয়েছে বেবিচক।

এছাড়া ব্যক্তিগত যানবাহনের ওপর চাপ কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও এই সেবা ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, যাত্রীসেবার মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে ফ্রি শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।

তিনি বলেন, এই সেবা যাত্রীদের সময় সাশ্রয় করবে এবং বিমানবন্দরে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সহায়তা করবে।

‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’—এই লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বেবিচক।

আরও পড়ুন