বেলুচিস্তানে সংঘর্ষে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৮:১৪
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা সদস্য এবং ১৯ জন বিচ্ছিন্নতাবাদী রয়েছেন।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক সশস্ত্র ব্যক্তিরা অবরোধ করলে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
নিরাপত্তা সূত্রের দাবি, অভিযানে আরও কয়েকজন বিচ্ছিন্নতাবাদী আহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী হামলা বেড়েছে। এর আগে জিয়ারত জেলায় সংঘর্ষে নয়জন পুলিশ সদস্য নিহত হন।
খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান দীর্ঘদিন ধরে সশস্ত্র বিদ্রোহে অস্থির। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর গুরুত্বপূর্ণ রুট হওয়ায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকারও উদ্বিগ্ন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী
- • গাইবান্ধায় নকল করে বহিষ্কার ৬ এইচএসসি পরীক্ষার্থী
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • ওসমান হাদীকে আসন ছাড়ার চাপের দাবি রাশেদের
- • অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
- • বেলুচিস্তানে সংঘর্ষে নিহত ৩০
- • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • ৪ কোম্পানিকে আমানত পরিশোধে ৩ মাসের সময় দিল বাংলাদেশ ব্যাংক
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
