গাইবান্ধায় নকল করে বহিষ্কার ৬ এইচএসসি পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৯:১৮
গাইবান্ধায় এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) পরীক্ষা চলাকালে জেলার বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা জানিয়েছে, বহিষ্কৃতদের মধ্যে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের চারজন এবং তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের দুইজন পরীক্ষার্থী রয়েছেন।
কেন্দ্র সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের কাছে নকল, প্রবেশপত্রে প্রশ্নের সমাধান লেখা এবং বেঞ্চে উত্তর লেখার প্রমাণ পাওয়া যায়। এ কারণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বহিষ্কার করেন।
সংশ্লিষ্ট কেন্দ্রের কর্মকর্তারা জানান, অসদুপায়ের প্রমাণ পাওয়ার পর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, বহিষ্কৃত শিক্ষার্থীরা চলমান পরীক্ষার পরবর্তী অংশে আর অংশ নিতে পারবেন না।
এদিন গাইবান্ধার ৫০টি কেন্দ্রে মোট ১৯ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৬৩৯ জন পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৫৬০ জন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন
- • সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব
- • বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী
- • গাইবান্ধায় নকল করে বহিষ্কার ৬ এইচএসসি পরীক্ষার্থী
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • ওসমান হাদীকে আসন ছাড়ার চাপের দাবি রাশেদের
- • অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
- • বেলুচিস্তানে সংঘর্ষে নিহত ৩০
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • ৪ কোম্পানিকে আমানত পরিশোধে ৩ মাসের সময় দিল বাংলাদেশ ব্যাংক
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
