কুড়িগ্রামে তিস্তার পানি বৃদ্ধি,প্লাবিত হতে শুরু করেছে চরাঞ্চল-বন্যার আশঙ্কা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১২:০৪
কুড়িগ্রামে তিস্তার পানি দ্রুত বাড়ছে, প্লাবিত হতে শুরু করেছে চরাঞ্চলের নিচু এলাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি বৃদ্ধির কারণে তীরবর্তী বাসিন্দাদের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ২৮ দশমিক ৮২ মিটার। তিন ঘণ্টা পর সকাল ৯টায় তা বেড়ে ২৮ দশমিক ৯৬ মিটারে পৌঁছায়। অর্থাৎ মাত্র তিন ঘণ্টায় পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবোর তথ্য অনুযায়ী, একই সময়ে দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি ১ সেন্টিমিটার এবং ধরলা নদীর তালুকসিমুলবাড়ী পয়েন্টে ২ সেন্টিমিটার বেড়েছে। তবে কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধরলার পানি ১ সেন্টিমিটার কমেছে। ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানির স্তর অপরিবর্তিত রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় চিলমারী উপজেলায় ১৫০ মিলিমিটার, পাটেশ্বরী এলাকায় ৫৪ মিলিমিটার এবং কুড়িগ্রাম সদরে ৫২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে তিস্তার চর ও দ্বীপচরের নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে।
তিস্তা তীরবর্তী ঘড়িয়ালডাঙ্গা চরের বাসিন্দা বদিয়ত মিয়া বলেন, পানি বাড়তে থাকায় নিচু এলাকার ফসলি জমি ও বসতভিটায় পানি ঢুকছে। পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে বুধবার রাতের মধ্যেই আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে তাঁর আশঙ্কা।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার উপজেলাগুলোতে ২৮৫ মেট্রিক টন জিআর চাল, ১ লাখ ৬২ হাজার টাকা এবং ৮০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ রাখা হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে জেলার নদ-নদীর পানি বাড়ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তিস্তাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা স্পর্শ করতে পারে। এ কারণে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন
- • তাজমহলকে ‘মন্দির’ ঘোষণার দাবির মামলায় কেন্দ্র ও এএসআইকে হাইকোর্টের তলব
- • দেশে মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজারের বেশি, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে
- • যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে অস্থিরতা
- • ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ :আঙ্কটাড
- • ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়, নিউইয়র্কে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
- • কুড়িগ্রামে তিস্তার পানি বৃদ্ধি,প্লাবিত হতে শুরু করেছে চরাঞ্চল-বন্যার আশঙ্কা
- • ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে যাওয়া অভিবাসীদের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা
- • বন্ধ কারখানা পুনরায় চালুতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিম বাংলাদেশ ব্যাংকের
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • খামেনির জানাজার সময় ফ্লাইটশূন্য থাকবে তেহরানের আকাশ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
