বন্ধ কারখানা পুনরায় চালুতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিম বাংলাদেশ ব্যাংকের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১১:৪৭
দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স (প্রাক-অর্থায়ন) স্কিমের গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তিন বছর মেয়াদি এই আবর্তনশীল তহবিলের অর্থায়ন হবে তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্কিমে অংশ নিতে আগ্রহী ব্যাংকগুলোকে প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে। এরপর পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে যোগ্য গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ করা হবে।
গাইডলাইনে বলা হয়েছে, পুনঃঅর্থায়ন বা প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় চলতি মূলধন সুবিধা দেওয়ার আগে আবেদনকারী প্রতিষ্ঠানের তথ্য ও আর্থিক সক্ষমতা বিস্তারিতভাবে যাচাই করতে হবে।
এছাড়া ঋণগ্রহীতাকে ঘোষণা দিতে হবে যে, তিনি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কখনো অর্থ পাচার, জালিয়াতি, ঋণের অপব্যবহার কিংবা তহবিল অন্য খাতে ব্যবহারের মতো অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন না।
স্কিমের স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রতি প্রান্তিকে সংশ্লিষ্ট শিল্পকারখানা সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানাগুলো পুনরায় উৎপাদনে ফিরবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের শিল্প খাতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
- • তাজমহলকে ‘মন্দির’ ঘোষণার দাবির মামলায় কেন্দ্র ও এএসআইকে হাইকোর্টের তলব
- • দেশে মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজারের বেশি, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে
- • যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে অস্থিরতা
- • ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ :আঙ্কটাড
- • ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়, নিউইয়র্কে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
- • কুড়িগ্রামে তিস্তার পানি বৃদ্ধি,প্লাবিত হতে শুরু করেছে চরাঞ্চল-বন্যার আশঙ্কা
- • ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে যাওয়া অভিবাসীদের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা
- • বন্ধ কারখানা পুনরায় চালুতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিম বাংলাদেশ ব্যাংকের
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • খামেনির জানাজার সময় ফ্লাইটশূন্য থাকবে তেহরানের আকাশ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
