০৮ জুলাই ২০২৬, বুধবার, ১৩:৩৬

শিরোনাম
ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়, নিউইয়র্কে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে যাওয়া অভিবাসীদের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে যাওয়া অভিবাসীদের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১২:০২

চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এসেছেন বাংলাদেশ থেকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী।

এর মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ৪ হাজার ৩১৪ জন, যা মোট আগত অভিবাসীর প্রায় এক-তৃতীয়াংশ। দেশভিত্তিক তালিকায় বাংলাদেশ রয়েছে শীর্ষে।

বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে সোমালিয়া। দেশটি থেকে ইতালিতে পৌঁছেছেন ১ হাজার ৭০২ জন। এরপর রয়েছে সুদান (১ হাজার ৩৭১), পাকিস্তান (১ হাজার ১৮৫), আলজেরিয়া (১ হাজার ১০৬), মিশর (৯৩৬), ইরিত্রিয়া (৬৬২), টিউনিশিয়া (৬২৬), মালি (৩১০) ও নাইজেরিয়া (২৯১)।

এছাড়া আইভরি কোস্ট, ইথিওপিয়া, ইরান, দক্ষিণ সুদান ও গিনিসহ বিভিন্ন দেশের আরও কয়েক হাজার অভিবাসী সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন।

তবে গত দুই বছরের তুলনায় চলতি বছরে সমুদ্রপথে ইতালিতে অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত দেশটিতে পৌঁছেছিলেন ৩১ হাজার ৪৩০ জন। আর ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২৬ হাজার ৬৬৪ জন। চলতি বছরে তা কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২৩ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় চলতি বছরে সমুদ্রপথে ইতালি পৌঁছানো অভিবাসীর সংখ্যা প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কমেছে।

মাসভিত্তিক হিসাবে, ২০২৬ সালের জানুয়ারিতে ১ হাজার ৪৫৭ জন, ফেব্রুয়ারিতে ২ হাজার ৫১০ জন, মার্চে ২ হাজার ১৫০ জন, এপ্রিলে ২ হাজার ৪৫৯ জন, মে মাসে ৩ হাজার ৫৪ জন এবং জুনে ২ হাজার ৭৫৮ জন অভিবাসী সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব তথ্য ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত নথিভুক্ত আগমনের ভিত্তিতে তৈরি করা হয়েছে। পরবর্তী যাচাই-বাছাই শেষে পরিসংখ্যানে কিছু পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন