০৮ জুলাই ২০২৬, বুধবার, ১৩:৪৭

শিরোনাম
ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়, নিউইয়র্কে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা

২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ :আঙ্কটাড

২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ :আঙ্কটাড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১২:৪৩

২০২৫ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রবৃদ্ধিতে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের ‘ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৬’-এ এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে এফডিআই প্রবাহ আগের বছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেড়ে ১৭৮ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগে ২০২৪ সালে দেশে এফডিআই প্রবাহ ছিল ১২৩ কোটি মার্কিন ডলার।

আঙ্কটাড বলছে, বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতি চ্যালেঞ্জপূর্ণ থাকা সত্ত্বেও বাংলাদেশের এ প্রবৃদ্ধি দেশের অর্থনীতির প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাড়তে থাকা আস্থার প্রতিফলন।

ভূরাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য অনিশ্চয়তা এবং উচ্চ অর্থ ব্যয়ের কারণে বিশ্বব্যাপী বিনিয়োগ প্রবাহে অস্থিরতা থাকলেও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের এ সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মোট স্থায়ী মূলধন গঠনে এফডিআইয়ের অংশ তুলনামূলকভাবে কম হলেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে দেশীয় বিনিয়োগ এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আঙ্কটাডের তথ্য অনুযায়ী, উন্নয়নশীল এশিয়া ২০২৫ সালেও বিশ্বের অন্যতম প্রধান বিনিয়োগ গন্তব্য হিসেবে অবস্থান ধরে রেখেছে। এ বছর এ অঞ্চলে মোট ৬৪৪ বিলিয়ন মার্কিন ডলারের এফডিআই এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, টানা দুই বছর কমার পর ২০২৫ সালে বৈশ্বিক এফডিআই প্রবাহ ৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ডিজিটাল অবকাঠামো, উৎপাদন শিল্প, জ্বালানি রূপান্তর প্রযুক্তি ও কৌশলগত খাতে বিনিয়োগ বৃদ্ধির কারণে এ পুনরুদ্ধার হয়েছে।

বাংলাদেশের ক্ষেত্রে উৎপাদনশিল্প, সেবা, অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বড় সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আঙ্কটাড।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের বড় অভ্যন্তরীণ বাজার, দক্ষ ও প্রতিযোগিতামূলক কর্মশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং চলমান অর্থনৈতিক সংস্কার ভবিষ্যতে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে।

অর্ধ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি জিডিপি, শিল্পায়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে বাংলাদেশ দীর্ঘমেয়াদি বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে।

আরও পড়ুন