০৮ জুলাই ২০২৬, বুধবার, ০২:৪৬

শিরোনাম
১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ০১:৩১

আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে বরিশাল বিভাগে তার প্রথম আনুষ্ঠানিক সফর।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।

দলীয় সূত্র জানায়, সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও জনসভার স্থান, সময়সূচি ও অন্যান্য প্রটোকল এখনো নির্ধারণ হয়নি। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় পর্যায়ের বৈঠকে সফরের বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা, মহানগর এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ সফরে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, পায়রা বন্দর এবং কুয়াকাটাকেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নতুন গতি আসবে।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে দলীয়ভাবে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বুধবার (৮ জুলাই) নগরীর অশ্বিনী কুমার টাউন হলে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন