০৮ জুলাই ২০২৬, বুধবার, ০২:০৬

শিরোনাম
১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে কঠোর আইন, প্রশ্নফাঁসে ৫ বছরের জেল

পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে কঠোর আইন, প্রশ্নফাঁসে ৫ বছরের জেল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ০০:৫৩

প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল জালিয়াতি, জাল সনদ এবং প্রযুক্তিনির্ভর পরীক্ষা-সংক্রান্ত অপরাধ দমনে কঠোর শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে ‘পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।

সংশোধিত আইনে প্রথমবারের মতো ডিজিটাল কারসাজিকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। পাবলিক পরীক্ষার ডাটাবেজে অননুমোদিত প্রবেশ, হ্যাকিং, তথ্য পরিবর্তন বা মুছে ফেলার মতো অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

প্রশ্নপত্র বা উত্তরপত্র পরীক্ষার আগে নিজের কাছে রাখা, ফাঁস, প্রকাশ, প্রচার বা বিতরণ করলেও সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডের মুখোমুখি হতে হবে।

পরীক্ষাকক্ষে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস বহন বা কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।

এ ছাড়া অনুমোদনহীন পরীক্ষাকেন্দ্র পরিচালনা, নম্বর কারসাজি, পরীক্ষা-সংক্রান্ত অপরাধে প্রতিষ্ঠান বা সংগঠনের সম্পৃক্ততা এবং জালিয়াতিতে সহযোগিতার ক্ষেত্রেও কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে। একই সঙ্গে সৎ উদ্দেশ্যে তথ্য প্রকাশকারী হুইসেলব্লোয়ারদের আইনি সুরক্ষা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

সংশোধিত আইনে এসব অপরাধকে আমলযোগ্য করা হয়েছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতের পূর্বানুমতি ছাড়াই ব্যবস্থা নিতে পারবে। এছাড়া নতুন আইন বাস্তবায়নে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের ক্ষমতাও সরকারকে দেওয়া হয়েছে।

আরও পড়ুন