বন্যায় চট্টগ্রাম-রাঙামাটিতে এইচএসসি পরীক্ষা স্থগিত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ২৩:৪০
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িসহ দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পরীক্ষাগুলো পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্সের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষাগুলো এবং দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সব পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে কঠোর আইন, প্রশ্নফাঁসে ৫ বছরের জেল
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
- • দুই গোলে পিছিয়েও আর্জেন্টিনার মহাকাব্যিক প্রত্যাবর্তন
- • বন্যায় চট্টগ্রাম-রাঙামাটিতে এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ফিলিস্তিনি বন্দিদের অনাহারে রাখার দাবি, বিতর্কে ইসরাইল
- • মেসির পেনাল্টি মিস এ ১-০ তে এগিয়ে মিসর
- • শেষ ষোলোতে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
