ফিলিস্তিনি বন্দিদের অনাহারে রাখার দাবি, বিতর্কে ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ২৩:০৪
ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের অনাহারে রাখার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। তার এই বক্তব্যকে ফিলিস্তিনি বন্দিদের প্রতি ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের নতুন প্রমাণ হিসেবে দেখছেন সমালোচকরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বেন গভির বলেন, ‘তারা চেয়েছিল আমি যেন ওই সন্ত্রাসীদের স্যান্ডউইচ দিই। আগে তারা মোটা হয়ে বের হতো, এখন মোটা হয়ে ঢোকে আর চিকন হয়ে বের হয়। সন্ত্রাসীদের এভাবেই বের হওয়া উচিত।’
সম্প্রতি নিজের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন বেন গভির। তার এই মন্তব্য আন্তর্জাতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
এর আগেও ইসরাইলের হেফাজতে থাকা ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন এবং গাজা অবরোধ ভাঙতে যাওয়া আন্তর্জাতিক নৌবহরের কর্মীদের আটক ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
এদিকে মঙ্গলবার এক্সে দেওয়া পৃথক এক পোস্টে বেন গভির জানান, ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের জন্য ৫০ কোটি শেকেল বরাদ্দ অনুমোদন করেছে সরকার। তার দাবি, আরব সমাজে অপরাধ দমনে সংস্থাটির বিশেষ ইউনিট গঠনে এ অর্থ ব্যয় করা হবে।
তবে তার সাম্প্রতিক বক্তব্য নিয়ে ইসরাইল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ তুলে আসছে।
অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। মঙ্গলবারের হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
স্বাস্থ্য সূত্রের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বিমান হামলায় একজন নিহত ও দুই শিশু আহত হয়েছেন। এছাড়া খান ইউনিসে পৃথক হামলায় আরও একজন নিহত হন। গাজা সিটির কাছে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এসব হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • বন্যায় চট্টগ্রাম-রাঙামাটিতে এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ফিলিস্তিনি বন্দিদের অনাহারে রাখার দাবি, বিতর্কে ইসরাইল
- • মেসির পেনাল্টি মিস এ ১-০ তে এগিয়ে মিসর
- • শেষ ষোলোতে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন
- • পানির নিচে চট্টগ্রাম, এইচএসসি পরীক্ষা নিয়ে শঙ্কা!
- • কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু
- • বেনাপোলে ভুক্তভুগীদের জন্য হাফওয়ে শেল্টার হোম চালু
- • সংসদ অধিবেশন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
