০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:২৯

শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সার্ককে কার্যকর আঞ্চলিক জোট হিসেবে গড়ে তুলতে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এফ-৩৫ ঘিরে ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতানিয়াহু

এফ-৩৫ ঘিরে ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১৯:১০

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান তুরস্ককে সরবরাহের পরিকল্পনা ঘিরে মতবিরোধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প প্রশাসন তুরস্ককে আবারও এফ-৩৫ কর্মসূচিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক অবস্থান নিলেও এর কড়া বিরোধিতা করছে ইসরায়েল।

নেতানিয়াহুর দাবি, তুরস্কের হাতে এ ধরনের যুদ্ধবিমান বা এর ইঞ্জিন তুলে দিলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নষ্ট হতে পারে এবং ইসরায়েলের কৌশলগত নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

তিনি অভিযোগ করেন, তুরস্কের বর্তমান সরকার মুসলিম ব্রাদারহুডের আদর্শ দ্বারা প্রভাবিত এবং দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতি প্রকাশ্য বৈরী অবস্থান নিয়ে আসছে। তার ভাষায়, তুরস্ককে এফ-৩৫ বা এর ইঞ্জিন দেওয়া উচিত নয়।

নেতানিয়াহু আরও দাবি করেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েল ধ্বংসের হুমকি দিয়েছেন এবং সাইপ্রাসের একটি অংশ দখল করে রেখেছেন।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির পরিকল্পনার বিষয়ে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে। একই সঙ্গে দেশটিকে পুনরায় এফ-৩৫ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।

তবে ২০১৯ সালে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিদ্যমান মার্কিন আইন অনুযায়ী, এস-৪০০ ব্যবস্থা বহাল থাকলে তুরস্কের এফ-৩৫ কর্মসূচিতে ফেরার সুযোগ নেই।

আরও পড়ুন