০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৭:০৮

শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সার্ককে কার্যকর আঞ্চলিক জোট হিসেবে গড়ে তুলতে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সার্ককে কার্যকর আঞ্চলিক জোট হিসেবে গড়ে তুলতে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সার্ককে কার্যকর আঞ্চলিক জোট হিসেবে গড়ে তুলতে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ০৯:৫৫

সার্কের সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার এই আঞ্চলিক জোটকে আবারও কার্যকর ও বাস্তবসম্মত সংগঠনে পরিণত করতে কাজ করবে বাংলাদেশ।

সোমবার (৭ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্কের পুনরুজ্জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সদিচ্ছা। একই সঙ্গে সংস্থাটির প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সার্কভুক্ত সব সদস্য রাষ্ট্রের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করছে বাংলাদেশ। তার দাবি, সংস্থাটিকে আরও কার্যকর করতে সদস্য দেশগুলোর পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

শামা ওবায়েদ আরও বলেন, আঞ্চলিক সহযোগিতা জোরদারে ভবিষ্যতেও সার্ক ও বিমসটেক—উভয় প্ল্যাটফর্মেই সক্রিয়ভাবে যুক্ত থাকবে বাংলাদেশ।

সেমিনারে বক্তারা দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, সংযোগ, নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্কের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন