দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১৬:০৮
দীর্ঘদিন ক্যামেরার বাইরে ছিলেন ঢলিউড অভিনেত্রী শবনম বুবলী। এমনকি গণমাধ্যম আড়াল করে চলছিলেন তিনি। রোজার ঈদে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমা মুক্তিতেও দেখা যায়নি তাকে। তবে বুবলী অভিনীত সিনেমাটিতে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছেন। আর এ সবকিছুর মূলে থাকায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে গুঞ্জন বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া। সম্প্রতি এক কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী। মেয়ের বাবা হয়েছেন শাকিব খান।
এরপর শবনম বুবলীর মা হওয়ার খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রে ওঠে। কিন্তু কাজের খবরে ফিরবেন কবে? সেটারই আভাস মিলল এবার। নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘বসগিরি’ অভিনেত্রী। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি বুবলীর কাছ থেকে। এমনকি মা হওয়ার পর থেকে গণমাধ্যমও এড়িয়ে চলছেন অভিনেত্রী।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার নির্মাতা জাহিদ হোসেন জানিয়েছেন, শবনম বুবলীর সঙ্গে তার যোগাযোগ হয়েছে। শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সেপ্টেম্বর নাগাদ শুটিংয়ে অংশ নেবেন তিনি। এ সিনেমায় তার সঙ্গে জুটি হয়ে কাজ করবেন আদর আজাদ। এ অভিনেতার সঙ্গে কুরবানির ঈদে এসেছে তার ‘পিনিক’ সিনেমা। যদিও সেই সিনেমাটি দর্শক টানতে পারেনি।
পরিচালক জাহিদ হোসেন বলেন, পুরান ঢাকার সংস্কৃতি উঠে আসবে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায়। তবে মূল কেন্দ্রে থাকবে এক শিয়া যুবক ও সুন্নি তরুণীর সম্পর্ক। বাংলার পাশাপাশি উর্দু ভাষাতেও সংলাপ দেবেন অভিনেতা-অভিনেত্রী।
তিনি বলেন, বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছু দিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিং শুরু করতে যাচ্ছি।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’ প্রকাশিত
- • স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান
- • প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা
- • চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাতের রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা
- • পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- • দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন বুবলী
- • বিবাহবন্ধনে আমির খান ও গৌরী স্প্র্যাট, ভাইরাল প্রথম নাচের ভিডিও
- • বিশ্ববাজারে ফের বাড়লো গ্যাস ও তেলের দাম
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
