০৬ জুলাই ২০২৬, সোমবার, ১৪:৫০

শিরোনাম
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী সরকারি ক্রয় কার্যক্রমে নতুন কমিটি, সভাপতির দায়িত্বে আইনমন্ত্রী অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার

নেইমারের বিদায়ে আবেগঘন পলাশ,বললেন ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

নেইমারের বিদায়ে আবেগঘন পলাশ,বললেন ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৩:৫০

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র। প্রিয় ফুটবলারের এমন সিদ্ধান্তে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় ব্রাজিলের। ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন দলের অন্যতম তারকা নেইমার। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দেন পলাশ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা পোস্টে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমারের একটি প্রতীকী ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা যায়, অশ্রুসিক্ত চোখে মাঠে পড়ে থাকা একটি রাজমুকুট পেছনে ফেলে হেঁটে যাচ্ছেন নেইমার। ছবির নিচে লেখা ছিল, ‘থ্যাংক ইউ’।

ছবির ক্যাপশনে পলাশ লেখেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’

পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের নানা মন্তব্যে ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকে নেইমারের দীর্ঘ ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর কথা তুলে ধরে তাকে শুভকামনা জানান। আবার কেউ কেউ ব্রাজিলের বিদায় এবং নেইমারের অবসরের ঘোষণায় হতাশার কথাও জানান।

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর নেইমারের আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরও পড়ুন