০৫ জুলাই ২০২৬, রবিবার, ০৩:২৮

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম

প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ০১:৫৬

বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘বাভাসি’র ২০২৫-২৬ আসরে প্রধান বিচারকের দায়িত্ব পেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ক্যারিয়ারে প্রথমবারের মতো বিচারকের ভূমিকায় দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

এ দায়িত্ব পাওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোশাররফ করিম বলেন, “আমার দীর্ঘ অভিনয় জীবনে বিচারক হিসেবে এটিই প্রথম দায়িত্ব। এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

নিজের দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “বিচারক শব্দটি যতটা সহজ মনে হয়, দায়িত্বটি ততটা সহজ নয়। তবে জীবনের প্রতিটি কাজেই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি।”

নতুন নির্মাতা ও চলচ্চিত্রকর্মীদের প্রতিভা বিকাশে ‘বাভাসি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন এই গুণী অভিনেতা। তার ভাষায়, “বাভাসি সত্যিই অসাধারণ একটি প্ল্যাটফর্ম, যেখানে নতুনদের মেধা বিকাশের সুযোগ রয়েছে।” তিনি জানান, এই উৎসব থেকে স্বীকৃতি পেয়ে অনেক তরুণ নির্মাতা ও শিল্পী নিজেদের প্রতিভার মাধ্যমে মিডিয়ায় সফলভাবে এগিয়ে যাচ্ছেন।

প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাভাসি চলচ্চিত্র উৎসবে বিপুলসংখ্যক চলচ্চিত্র জমা পড়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ে ৫২টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। পরবর্তী ধাপগুলো শেষে চূড়ান্ত পর্বের জন্য ৭টি চলচ্চিত্র নির্বাচন করা হবে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন