ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
নিজস্ব প্রতিবেদিক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ০০:০৪
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে মো. হাদিম নামে একজন নিহত হয়েছেন। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে টর্চের আলোয় স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া দাবি করেন, পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের বাসিন্দা খাদেম মোল্লার কাছে তিনি সুদের এক লাখ টাকা পাবেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা, পরে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চের আলোয় কালিকচ্ছ বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বক্স অফিসে দাপট দেখাচ্ছে শহিদ-রাশমিকা-কৃতির ‘ককটেল টু’
- • তীব্র গরমে ৯টি রোগের ঝুঁকি এড়াতে সতর্ক থাকুন
- • অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ভারত
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
- • নতুন সিআইডি প্রধান হলেন মোশাররফ হোছাইন
- • জবিতে জলবায়ু পরিবর্তন নিয়ে এমসিজে বিভাগের সেমিনার
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
