২৯ জুন ২০২৬, সোমবার, ০১:৩৩

শিরোনাম
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প নতুন সিআইডি প্রধান হলেন মোশাররফ হোছাইন ৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনছে সরকার পাঁচ দিনের সফরে চেকিয়া-স্লোভাকিয়ায় সেনাপ্রধান আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান

অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ভারত

অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ০০:০৭

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ভারতের। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ৬ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হারমানপ্রীত কৌরের দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান তোলে ভারত। অধিনায়ক হারমানপ্রীত কৌর ২৭ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া স্মৃতি মান্ধানা ৩৮ ও শেফালি ভার্মা ৩৪ রান করেন।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এলিস পেরির ৫৬ ও অ্যাশলে গার্ডনারের অপরাজিত ৫৩ রানের ইনিংসে ১৯ ওভারেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। একই গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকাও। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, আর অন্য ম্যাচে খেলবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন