কানাডাকে উড়িয়ে শেষ আটে মরক্কো
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ০১:৫০
প্রথমার্ধে দাপট দেখিয়েও গোলের দেখা পায়নি কানাডা। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে মরক্কো। দ্বিতীয়ার্ধে আজেদিন ওউনাহির জোড়া গোলের সঙ্গে সুফিয়ান রাহিমির শেষ মুহূর্তের আরেকটি গোলে কানাডাকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি।
হিউস্টনে ম্যাচের শুরুটা ছিল কানাডার নিয়ন্ত্রণে। পঞ্চম মিনিটেই জনাথন ডেভিডের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। ছয় মিনিট পর তানি ওলুওয়াসেইয়ের নিচু শটও পা বাড়িয়ে রুখে দেন তিনি। বলের দখলে এগিয়ে থাকলেও প্রথম ২৫ মিনিটে একটিও শট নিতে পারেনি মরক্কো।
এরই মধ্যে ২২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মরক্কোর ফরোয়ার্ড ইসমাইল সাইবারি। ফলে আক্রমণে কিছুটা ছন্দ হারায় দলটি। গোলশূন্য প্রথমার্ধে দুই দলের খেলোয়াড়রা মিলিয়ে ছয়টি হলুদ কার্ড দেখায় ম্যাচে উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫০তম মিনিটে ফ্রি-কিক থেকে অধিনায়ক আশরাফ হাকিমির নিচু পাস পেয়ে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে জালের নিচের কোণে বল পাঠান আজেদিন ওউনাহি। সেই গোলেই এগিয়ে যায় মরক্কো।
গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে কানাডা। তাজন বুকানান, স্টিফেন ইউস্তাকিও ও জনাথন ডেভিড একের পর এক আক্রমণ চালালেও দুর্দান্ত গোলকিপিংয়ে দলকে রক্ষা করেন বুনু। ৭৯ মিনিটে বুকানানের দূরপাল্লার শটও অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন তিনি।
এরপর ৮২তম মিনিটে পাল্টা আক্রমণে ব্রাহিম দিয়াজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ওউনাহি। এতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যায় মরক্কোর। যোগ করা সময়ের অষ্টম মিনিটে দিয়াজের আরেকটি পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান ৩-০ করেন সুফিয়ান রাহিমি।
প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে মরক্কো। অন্যদিকে সাহসী লড়াই করেও সুযোগ কাজে লাগাতে না পারায় বিশ্বকাপে কানাডার স্বপ্ন থেমে যায় শেষ ষোলোর মঞ্চেই। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মরক্কো এবারও প্রমাণ করল, বড় আসরে তারা অন্যতম কঠিন প্রতিপক্ষ।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম
- • কানাডাকে উড়িয়ে শেষ আটে মরক্কো
- • ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস
- • ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন
- • সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
