নাগেলসমানের বিদায়, ক্লপকে দেয়া হলো জার্মানির দায়িত্ব
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ২৩:৫৪
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মান জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়তে সম্মত হয়েছেন জুলিয়ান নাগেলসমান। তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন অভিজ্ঞ কোচ ইয়ুর্গেন ক্লপ।
ফ্রাঙ্কফুর্টে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে হানসি ফ্লিকের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়া ৩৮ বছর বয়সী নাগেলসমানের চুক্তির মেয়াদ ছিল ২০২৮ সালের ইউরো পর্যন্ত। তবে পারস্পরিক সমঝোতায় তাৎক্ষণিকভাবে সেই চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ডিএফবি।
ডিএফবির দাবি, লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ জাতীয় দলের দায়িত্ব নিতে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন। বর্তমানে তিনি বিশ্বকাপ চলাকালে একটি জার্মান টেলিভিশনে বিশ্লেষক হিসেবে কাজ করছেন।
নাগেলসমানের বিদায়ে ডিএফবির সভাপতি তার নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে জাতীয় দলের জন্য তিনি আন্তরিকভাবে কাজ করেছেন এবং সংস্থাটি তার অবদানের জন্য কৃতজ্ঞ।
ক্রীড়া পরিচালক রুদি ফোলারও বলেন, নাগেলসমান একজন অসাধারণ কোচ এবং ভবিষ্যতেও তিনি সফল হবেন বলে তার বিশ্বাস।
জার্মান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের শেষ ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে হারের ব্যাখ্যা দেওয়ার পর কর্মকর্তারা তাকে স্বেচ্ছায় পদত্যাগে উৎসাহিত করেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার বিনিময়ে তাকে প্রায় ৭০ লাখ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
বিদায়ী বার্তায় নাগেলসমান বলেন, সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না। তবে দলের স্বার্থেই নতুনভাবে শুরু করার সুযোগ তৈরি হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
প্যারাগুয়ের বিপক্ষে হার জার্মানির টানা তৃতীয় বিশ্বকাপ ব্যর্থতার অধ্যায় হয়ে থাকল। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে বড় কোনো আসরে প্রত্যাশা পূরণ করতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারই প্রথম বিশ্বকাপে টাইব্রেকারে হেরে বিদায় নেয় দলটি।
সবকিছু ঠিক থাকলে ৫৯ বছর বয়সী ইয়ুর্গেন ক্লপই জার্মানির নতুন কোচ হিসেবে দায়িত্ব নেবেন। লিভারপুল ছাড়ার পর বর্তমানে তিনি রেড বুলের গ্লোবাল ফুটবল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাগেলসমানের বিদায় নিয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মারৎসও প্রতিক্রিয়া জানিয়েছেন। তার মুখপাত্র বলেন, জাতীয় দলের দায়িত্ব পালনকালে নাগেলসমানের নিষ্ঠা ও অবদানের জন্য চ্যান্সেলর তাকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- • বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
- • নাগেলসমানের বিদায়, ক্লপকে দেয়া হলো জার্মানির দায়িত্ব
- • সৌদি আগ্রাসন ঠেকাতে পাল্টা হামলার ঘোষণা হুতিদের
- • আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
- • জবি ক্যারিয়ার ক্লাবে শতাধিক নবীন সদস্যের ওরিয়েন্টেশন
- • তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
