০৪ জুলাই ২০২৬, শনিবার, ০২:১২

শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি

বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ০০:৩৪

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, এআই প্রযুক্তির মাধ্যমে উৎপাদন, সরবরাহ, আবহাওয়ার সম্ভাব্য প্রভাব, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হবে। এর ফলে কৃত্রিম সংকট, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার সমস্যার আগাম পূর্বাভাস পাওয়া যাবে, যা দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।

মন্ত্রী বলেন, দেশে অধিকাংশ পণ্যের দাম বাজার ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হলেও সংবেদনশীল নিত্যপণ্যের জন্য কার্যকর মূল্য নির্ধারণ কাঠামো প্রণয়নে কাজ চলছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে বহুতল ভবনের মাধ্যমে এক ছাতার নিচে নাগরিক সেবা নিশ্চিত করা, চা-বাগান এলাকার পাঠদান কেন্দ্রগুলোকে ধাপে ধাপে বিদ্যালয়ে উন্নীত করা এবং সেখানে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

এলপিজির মূল্য প্রসঙ্গে তিনি বলেন, সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ থাকলেও গণমাধ্যমের নজরদারি অব্যাহত থাকলে বাজারে অতিরিক্ত দাম কমে আসবে।

সিলেটকে সবজি রপ্তানির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, প্যাকেজিং ও প্রয়োজনীয় সার্টিফিকেশনের সীমাবদ্ধতা দূর করতে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। কৃষকদের বিজ্ঞানভিত্তিক উৎপাদন ও ট্রেসেবিলিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সারাদেশে প্রায় দুই হাজার কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার একটি বড় অংশ সিলেটে হবে।

তিনি জানান, সেচ সংকট ও জলাবদ্ধতা নিরসন, গ্রামীণ সড়ক উন্নয়ন, শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্প্রসারণেও সরকার কাজ করছে। এছাড়া সিলেটের দুটি বিসিক শিল্প এলাকাকে সম্প্রসারণ করে ২০০ একরে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন