‘আলফা’য় সর্বোচ্চ পারিশ্রমিক আলিয়ার, কত পেলেন অন্যরা?
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ০১:২৭
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত ছবি ‘আলফা’ মুক্তির আগেই এর অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, ছবির সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন আলিয়া ভাট।
প্রতিবেদন অনুযায়ী, ছবিতে অভিনয়ের জন্য আলিয়া ভাট নিয়েছেন ২৫ কোটি রুপি। প্রধান খলচরিত্রে থাকা ববি দেওল এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অনিল কাপুর পেয়েছেন ৬ কোটি রুপি করে। অন্যদিকে ছবির আরেক মুখ্য অভিনেত্রী শর্বরীর পারিশ্রমিক ৩ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। তবে এসব পারিশ্রমিকের বিষয়ে যশরাজ ফিল্মস বা সংশ্লিষ্ট শিল্পীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
শিব রাওয়াল পরিচালিত ‘আলফা’ যশরাজের স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক ছবি। এতে দুই গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট ও শর্বরী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আর মাধবন এবং বিশেষ উপস্থিতিতে দেখা যাবে হৃতিক রোশনকে।
প্রায় ১০০ কোটি রুপি বাজেটের এই ছবির অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যেই শুরু হয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিন ছবিটি ভালো সূচনা করতে পারে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রী মুনতিয়ানুর পদত্যাগ
- • ম্যাচের আগে বড় দুশ্চিন্তা, আর্জেন্টিনা ম্যাচে বৃষ্টি-বজ্রপাতের শঙ্কা
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ‘আলফা’য় সর্বোচ্চ পারিশ্রমিক আলিয়ার, কত পেলেন অন্যরা?
- • বড় পর্দায় বিশ্বকাপ দেখায় পুলিশের বিশেষ নজরদারি
- • খামেনির দাফনের আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, যুক্তরাষ্ট্রে বৈঠকে সম্মতি
- • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- • বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
