০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ২৩:৫৯

শিরোনাম
জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা

নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার

নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ২০:৩৮

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো একসঙ্গে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা ও সরকারের পর্যালোচনার ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিতুমীর বলেন, ‘পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

তিনি জানান, নতুন বেতন কাঠামো একবারে কার্যকর করা হবে না। প্রথম ধাপে সরকারি কর্মচারীদের বেসিক বেতন বৃদ্ধি করা হবে। তবে কোন গ্রেডে কত বেতন বাড়বে, সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

তিতুমীর বলেন, গেজেট চূড়ান্ত করার আগে সরকার বিষয়টি পর্যালোচনা করছে। সেই পর্যালোচনা এবং রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি বা শেষ দিকে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে।

এর আগে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোয় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তাই আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দেয় সরকার।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন