সৌদি আগ্রাসন ঠেকাতে পাল্টা হামলার ঘোষণা হুতিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ২৩:৪৩
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। তাদের দাবি, সৌদি আরব যদি ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে বা দেশটিতে হামলার চেষ্টা করে, তাহলে পাল্টা জবাব দেওয়া হবে।
শুক্রবার (৩ জুলাই) এক ভিডিও বার্তায় হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি এ হুঁশিয়ারি দেন।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি, তাদের বাহিনী সৌদি যুদ্ধবিমানের মুখোমুখি হয়েছে। অভিযোগ করা হয়, সৌদি যুদ্ধবিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক বিমানকে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল।
ইয়াহিয়া সারি বলেন, ‘আমরা সৌদি শত্রুকে সতর্ক করছি, ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের পুনরাবৃত্তি করলে তাদের বিমানবন্দর এবং স্থল ও সমুদ্রে থাকা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক জবাব দেওয়া হবে।’
তিনি আরও দাবি করেন, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে হুতি নিয়ন্ত্রিত আকাশসীমায় সৌদি যুদ্ধবিমানের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে। তার ভাষ্য, ওই যুদ্ধবিমানের উদ্দেশ্য ছিল ২০০ জনের বেশি আটকে পড়া, আহত ও অসুস্থ যাত্রী বহনকারী একটি ইরানি বেসামরিক বিমানকে সানায় অবতরণে বাধা দেওয়া।
হুতি মুখপাত্র জানান, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি সত্ত্বেও সানা ও তেহরানের মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- • বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
- • নাগেলসমানের বিদায়, ক্লপকে দেয়া হলো জার্মানির দায়িত্ব
- • সৌদি আগ্রাসন ঠেকাতে পাল্টা হামলার ঘোষণা হুতিদের
- • আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
- • জবি ক্যারিয়ার ক্লাবে শতাধিক নবীন সদস্যের ওরিয়েন্টেশন
- • তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
