০৪ জুলাই ২০২৬, শনিবার, ০০:০০

শিরোনাম
জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা

এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর

এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১৮:৩৪

সংবাদ প্রকাশে নির্ভুলতা, নিরপেক্ষতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের মূল ভিত্তি। যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রকাশ সমাজে বিভ্রান্তি ও সংঘাত সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রধান প্রতিষ্ঠান। সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিকেও প্রয়োজন হলে বিচার বিভাগের মুখোমুখি হতে হয়, যা এর স্বাধীনতা ও শক্তির প্রতিফলন।

আইন ও বিচারবিষয়ক সাংবাদিকদের দায়িত্বকে অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, তাদের প্রতিটি প্রতিবেদন জনমনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই এবং নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহ অত্যন্ত দ্রুত হওয়ায় যাচাইহীন তথ্য সহজেই ছড়িয়ে পড়ছে। এ কারণে দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

তথ্যমন্ত্রীর মতে, দেশ বর্তমানে একটি পরিবর্তনশীল সময় পার করছে। প্রযুক্তির দ্রুত বিকাশ, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার সাংবাদিকতার জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে। এই পরিস্থিতিতে গণমাধ্যমকে নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন