জবি ক্যারিয়ার ক্লাবে শতাধিক নবীন সদস্যের ওরিয়েন্টেশন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ২৩:৩২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এলডিপি) ২০২৬-এর নতুন সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
শুক্রবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সেন্ট্রাল অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর শফিকুল আলম, প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্যবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ এবং আকিজ গ্রুপ, কাজী অ্যান্ড কাজী টি, টপারস একাডেমি, বার্জার পেইন্টসসহ বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ক্লাবের অ্যালামনাইরা। তারা ক্লাবিংয়ের অভিজ্ঞতা কীভাবে তাদের কর্পোরেট জীবনে সহায়ক হয়েছে, সে বিষয়ে স্মৃতিচারণ করেন। পাশাপাশি কর্পোরেট, ব্যাংকিং ও সিভিল সেক্টর নিয়ে আলোচনা এবং পেশাগত জীবনের অভিজ্ঞতা নবীনদের সঙ্গে ভাগাভাগি করেন। অনুষ্ঠানের শেষে নতুন সদস্যদের ক্যারিয়ার–বিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
ক্লাবের সভাপতি একেএম তামীম রাহমান বলেন, ‘দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মূল লক্ষ্য। একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে এবং শিক্ষা ও কর্মজীবনের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে ক্যারিয়ার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
সাধারণ সম্পাদক রাব্বানী রাশা রাতুল বলেন, ‘এলডিপি ক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম। এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা, বিশেষায়িত টিমে কাজের সুযোগ এবং এক বছরব্যাপী প্রশিক্ষণ ও বিভিন্ন সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবে। গত বছর নানা সীমাবদ্ধতার মধ্যেও ক্যারিয়ার ক্লাব ৪৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সফলভাবে জব ফেয়ারের আয়োজন করেছে। ক্লাবিং শিক্ষার্থীদের সুপ্ত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
ক্লাবের মডারেটর শফিকুল আলম বলেন, ‘ক্যারিয়ার গঠন করার দায়িত্ব শিক্ষার্থীদের নিজস্ব। ক্যারিয়ার ক্লাব বিভিন্ন সেশন, ইভেন্ট ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও সুযোগ তৈরি করে দেয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে হবে।’
উল্লেখ্য, অসংখ্য আবেদনকারীর মধ্য থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে এ বছর ১০০ জন শিক্ষার্থীকে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ হিসেবে এলডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক বছরব্যাপী এই কর্মসূচির আওতায় নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রতিযোগিতামূলক চাকরির বাজারের জন্য প্রস্তুত করা হবে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- • বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
- • নাগেলসমানের বিদায়, ক্লপকে দেয়া হলো জার্মানির দায়িত্ব
- • সৌদি আগ্রাসন ঠেকাতে পাল্টা হামলার ঘোষণা হুতিদের
- • আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
- • জবি ক্যারিয়ার ক্লাবে শতাধিক নবীন সদস্যের ওরিয়েন্টেশন
- • তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
