প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ০০:৪৪
ঢাকা থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট ‘যান্ত্রিক ত্রুটির' পর ফের ঢাকায় জরুরী অবতরণ করেছে। ওই ফ্লাইটটির যাত্রী ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
ভিআইপি যাত্রী বহন করা ফ্লাইট উড্ডয়নের পর এমন ‘ত্রুটিতে' নানা প্রশ্ন উঠেছে। সন্দেহের সৃষ্টি হয়েছে, এটি কি শুধুই যান্ত্রিক ত্রুটি, নাকি পরিকল্পিত কোনো নাশকতার চেষ্টা? সংশ্লিষ্ট সূত্র বলছে, সব বিষয় মাথায় রেখেই তদন্ত শুরু হবে।
যদিও শুক্রবার রাত ১২ টা পর্যন্ত এই বিষয়ে দেশের অভ্যন্তরীণ রুটগুলোতে চলাচলকারী বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে কালবেলাকে বলেছেন, ‘উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে ফ্লাইটটি (ভিকিউ-৯৩৫) কক্সবাজারে না গিয়ে ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করেছে।
ওই ফ্লাইটের যাত্রী ও এয়ারলাইন্স সংশ্লিষ্ট সূত্র বলছে, শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। উড্ডয়নের ১৫ মিনিট পর ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটির বিষয়টি সামনে আসে। ঘটনা জানাজানি হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উড্ডয়নের অন্তত ৪৫ মিনিট পর সেটি ফের ঢাকায় নিরাপদে অবতরণ করলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফেরে।
বিমানবন্দর সূত্র জানায়, উড্ডয়নের অন্তত ১৫ মিনিট পরও ল্যান্ডিং গিয়ার উপরে না ওঠায় পাইলট ঢাকাতেই জরুরী অবতরনের সিদ্ধান্ত নেন। ককপিট থেকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে (এটিসি টাওয়ার) যোগাযোগ করেন। ফ্লাইটটি জরুরী অবতরণের অনুমতি পাওয়ার পর পাইলট ৪০ থেকে ৪৫ মিনিট ধরে আকাশে চক্কর দিয়ে জ্বালানি খরচ করেন। ততক্ষণে বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরী অবতরণের সব ধরনের প্রস্তুতি নেয়। শেষ পর্যন্ত ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
ওই ফ্লাইটের যাত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, উড্ডয়নের প্রায় ১০ থেকে ১৫ মিনিট পরই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ওপরে উঠছিল না। ক্যাপ্টেন বারবার চেষ্টা করলেও সেটি প্রত্যাহার করা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় তিনি বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। প্রায় ৪৫ মিনিট আকাশে অবস্থান করার পর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ক্যাপ্টেনের সিদ্ধান্তটি একেবারেই সঠিক ছিল। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি ঢাকায় ফিরে আসেন। তবে এ সময় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের কান্নাকাটি এবং যাত্রীদের উদ্বেগ পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তোলে।
এমন ঘটনার পর পুরোনো উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরও কঠোর করার ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, বেসরকারি এয়ারলাইন্সগুলো যে পুরোনো উড়োজাহাজ পরিচালনা করছে, সেগুলোর ফিটনেস আরও কঠোরভাবে পরীক্ষা করা প্রয়োজন। যাত্রীবাহী উড়োজাহাজের ক্ষেত্রে নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই।
বিমানবন্দর সূত্র বলছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে এমন ঘটনার পর নড়েচড়ে বসেছে সিভিল এভিয়েশন অথরিটিসহ সংশ্লিষ্ট বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ফ্লাইটি উড্ডয়নের আগে প্রয়োজনীয় পরীক্ষা হয়েছিল কি-না, সব নিয়ম মেনে ফ্লাইট চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি কি যান্ত্রিক ত্রুটি, নাকি অন্যকিছু-তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রী মুনতিয়ানুর পদত্যাগ
- • ম্যাচের আগে বড় দুশ্চিন্তা, আর্জেন্টিনা ম্যাচে বৃষ্টি-বজ্রপাতের শঙ্কা
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ‘আলফা’য় সর্বোচ্চ পারিশ্রমিক আলিয়ার, কত পেলেন অন্যরা?
- • বড় পর্দায় বিশ্বকাপ দেখায় পুলিশের বিশেষ নজরদারি
- • খামেনির দাফনের আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, যুক্তরাষ্ট্রে বৈঠকে সম্মতি
- • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- • বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
