০৪ জুলাই ২০২৬, শনিবার, ০৩:০৫

শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি

বড় পর্দায় বিশ্বকাপ দেখায় পুলিশের বিশেষ নজরদারি

বড় পর্দায় বিশ্বকাপ দেখায় পুলিশের বিশেষ নজরদারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ০১:১৫

ফুটবল বিশ্বকাপের ম্যাচ ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজধানীর পাড়া-মহল্লা ও বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজনগুলোর ওপর বিশেষ নজরদারি করবে থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

গত সোমবার বিশ্বকাপের ম্যাচ শেষে আনন্দ মিছিলকে কেন্দ্র করে রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং সোসাইটিতে সংঘর্ষের জেরে স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার ছুরিকাঘাতে নিহত হন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রিপনসহ চারজনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে ডিবি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে রাজনৈতিক শত্রুতা বা আধিপত্য বিস্তারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাৎক্ষণিক ক্ষোভ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, রাজধানীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার স্থানগুলোতে এখন থেকে পুলিশের নজরদারি আরও জোরদার করা হবে, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

আরও পড়ুন