০৪ জুলাই ২০২৬, শনিবার, ০৩:০৮

শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি

ম্যাচের আগে বড় দুশ্চিন্তা, আর্জেন্টিনা ম্যাচে বৃষ্টি-বজ্রপাতের শঙ্কা

ম্যাচের আগে বড় দুশ্চিন্তা, আর্জেন্টিনা ম্যাচে বৃষ্টি-বজ্রপাতের শঙ্কা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ০১:৪১

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে মিয়ামির আবহাওয়া। ঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় ম্যাচে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় ভোর ৪টা) হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা। তবে পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর আগে থেকে খেলা চলাকালীন সময় পর্যন্ত ভারী বৃষ্টি ও বিচ্ছিন্ন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

ফিফা ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে এবং দর্শকদেরও নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হবে।

এমন পরিস্থিতিতে অন্তত ৩০ মিনিট ম্যাচ স্থগিত থাকবে। ওই সময়ের মধ্যে আবার বজ্রপাত হলে নতুন করে আরও ৩০ মিনিট অপেক্ষার সময় গণনা শুরু হবে। ফলে ম্যাচ কতক্ষণ বন্ধ থাকবে, তা পুরোপুরি নির্ভর করবে আবহাওয়ার পরিস্থিতির ওপর।

আবহাওয়া স্বাভাবিক হলে খেলা পুনরায় শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সংক্ষিপ্ত ওয়ার্ম-আপের সুযোগ দেওয়া হবে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নকআউট পর্বের প্রথম ম্যাচ ঘিরে উত্তেজনা থাকলেও, মাঠের লড়াই শুরুর আগে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম এখন মিয়ামির বৈরী আবহাওয়া।

আরও পড়ুন