০৪ জুলাই ২০২৬, শনিবার, ০০:০২

শিরোনাম
জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা

তৃণমূল ফুটবল উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

তৃণমূল ফুটবল উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১৪:১৯

বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে এনে প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি দুই দেশের সমৃদ্ধ ফুটবল কাঠামো ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করার কথাও জানান তিনি।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব টার্ফে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সরকার স্পোর্টস ডিপ্লোম্যাসিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে দেশের সর্বস্তরে ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটবলকে ঘিরে মানুষের যে ব্যাপক আগ্রহ রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সম্প্রীতি জোরদারের পাশাপাশি দেশের ফুটবলের উন্নয়নেও সরকার কাজ করছে।

আমিনুল হক বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলের অবকাঠামো, পরিকল্পনা ও উন্নয়ন মডেল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে দেশের ফুটবলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে ব্রাজিল ও আর্জেন্টিনা জাতীয় দলকে বাংলাদেশে এনে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের সম্ভাবনাও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

আরও পড়ুন