০৪ জুলাই ২০২৬, শনিবার, ০০:০১

শিরোনাম
জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা

নাটকীয় জয়ে ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ষোলোয় পর্তুগাল

নাটকীয় জয়ে ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ষোলোয় পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১০:২৪

নাটকীয় এক লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। শুক্রবার (৩ জুলাই) ভোরে টরন্টোয় অনুষ্ঠিত নকআউট ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নেয় পর্তুগিজরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল। রাফায়েল লিয়াওয়ের গতি এবং ব্রুনো ফার্নান্দেজের সৃষ্ট সুযোগে একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছালেও দুর্দান্ত গোলরক্ষণের কারণে প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি। ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট করে দেন।

অন্যদিকে, ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ নিজেদের অভিজ্ঞতার ছাপ রাখার চেষ্টা করলেও প্রথম ৪৫ মিনিটে ম্যাচের ভাগ্য বদলাতে পারেননি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচে আসে নাটকীয়তা। ৫৩তম মিনিটে ইয়োসিপ স্তানিশিচের পাস থেকে ইভান পেরিসিচ বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন। এই গোলের পর চাপে পড়ে যায় পর্তুগাল।

৬০তম মিনিটে রোনালদো বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। মুহূর্তের উচ্ছ্বাস দ্রুতই হতাশায় পরিণত হয় পর্তুগিজ অধিনায়কের।

তবে ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান রোনালদো। ঠান্ডা মাথায় স্পট কিক থেকে গোল করে ম্যাচে নতুন প্রাণ ফেরান তিনি।

৭৫তম মিনিটে দারুণ এক সেভ করে পর্তুগালকে নিশ্চিত বিপদ থেকে রক্ষা করেন গোলরক্ষক দিয়োগো কস্তা। মাতেও কোভাচিচের পরপর দুটি শট অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন তিনি।

শেষ দিকে রোনালদোকে তুলে রুবেন নেভেসকে মাঠে নামান কোচ রবার্তো মার্তিনেজ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে জয় নিশ্চিত করে পর্তুগাল। শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হলে শেষ হয়ে যায় তাদের বিশ্বকাপ অভিযান।

এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল পর্তুগাল। আর শেষ মুহূর্তের হতাশা নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ক্রোয়েশিয়াকে।

আরও পড়ুন